ড. জাহাঙ্গীর আলম: বাংলাদেশে বেকারত্ব একটি দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক সংকট। তরুণ সমাজের মধ্যে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এ সমস্যার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও উদ্ভাবনী প্রশিক্ষণই হতে পারে একটি কার্যকর সমাধান। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বুলিপ টেক লিমিটেড আত্মপ্রকাশ করেছে একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে, যা দেশের কর্মসংস্থানের চিত্র বদলে দেওয়ার অঙ্গীকার নিয়েছে।বুলিপ টেক লিমিটেডের মূল লক্ষ্য আগামী কয়েক বছরে এক কোটি জনগণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা। তারা এমন একটি blended learning পদ্ধতির মাধ্যমে কাজ করছে, যেখানে প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব জীবনের অভিজ্ঞতা একসঙ্গে অর্জন করা যায়। এই প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র প্রযুক্তিভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নয়, বরং এটি প্রান্তিক জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করে আত্মনির্ভরশীল করার দিকে অগ্রসর। বুলিপ টেক লিমিটেড বিভিন্ন বিষয়ে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—IT Support Specialization, Digital Marketing, Social Media Specialization, Data Entry & Virtual Assistance ইত্যাদি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট পান এবং ৩০,০০০ টাকা বা তারও বেশি বেতনে চাকরি করার সুযোগ পান। বুলিপ টেক লিমিটেড একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের মাধ্যমে। এটি প্রতিষ্ঠানটির মানবিক ও সমাজকল্যাণভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা সকল শ্রেণির মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে।এই প্রতিষ্ঠানটি ২১টি দেশ ও ৩০০০+ গ্লোবাল পার্টনার-এর সঙ্গে যুক্ত, যেখানে প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরির সুযোগ পান। দেশের ৭টি বিভাগে ৩০০+ লোকাল প্রশিক্ষণ পার্টনার রয়েছে, যা দেশের অভ্যন্তরে সহজে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি করেছে। মাত্র ৩০,০০০ টাকা বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষার্থীরা প্রায় ১.২৮ লক্ষ টাকার ডিজিটাল রিসোর্স লাভ করেন। এই সাশ্রয়ী বিনিয়োগের মাধ্যমে তারা একটি দারুণ ক্যারিয়ার শুরু করতে পারেন, যা অনেকের জন্য স্বপ্নপূরণের পথ খুলে দেয়। বুলিপ টেক লিমিটেড নিঃসন্দেহে বাংলাদেশের কর্মসংস্থানে একটি নতুন বিপ্লবের সূচনা করেছে। তাদের লক্ষ্য, প্রশিক্ষণ পদ্ধতি, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং আন্তর্জাতিক সংযুক্তি সবকিছু মিলে এটি একটি পূর্ণাঙ্গ ও কার্যকর উদ্যোগ। বুলিপ টেক লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্ভাবনার নাম, একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 












