রানা মন্ডল: আজ ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার: হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আরিফুল ইসলাম। বিদ্যালয় পরিদর্শনের সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম রব্বানী, নবগঠিত এডহক কমিটির সভাপতি জনাব মোঃ ছাইফুল ইসলাম বাদল, অভিভাবক সদস্য জনাব আসাদুল্লাহ আসাদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
ইউএনও মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয় পরিদর্শনকালে তাঁর উপস্থিতি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









