ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ভোধন বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ জাহিদুল ইসলাম (হিরা চৌধুরী)। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুল বারেক,ইউপি সচিব মোঃ নুরুল ইসলাম, বিএনপি নেতা মির্জা মোঃ আবু সাইদ, সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, দিলারা বেগম,মোঃ আশরাফুল আলম,মোঃ খায়রুজ্জামান তালুকদার, মোঃ মোশাররফ হোসেন,শফিকুল ইসলাম,রত্না রানী দাস,সহকারী শিক্ষক মোঃ লিটন,আবুল হাসেম,মোঃ দোলত আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









