ফুলবাড়ীয়া ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় গরীব, দুস্থ পরিবারে কম্বল বিতরণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তাওহিদ ইসলামের অর্থায়নে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ফুলবাড়িয়া পৌরসভার গার্লস স্কুল রোডের ৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা ও দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এ উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাওহিদ ইসলাম একজন মানবিক ও দানশীল ব্যক্তি। তিনি ময়মনসিংহের বালিয়ান ইউনিয়নের সায়তনতলার একজন বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও তিনি প্যারিস সুইমিং পুলের প্রতিষ্ঠাতা ও মালিক। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, এতিম ও দুস্থদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান। অনুষ্ঠানটি পরিচালনায় করেন কালের কন্ঠ পত্রিকার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মির্জা মোঃ মনজুরুল হক, আজিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, শামীম আহমেদ নিলু, মোঃ হাবিবুর রহমান, মোবারক হোসেন, এবং আলফা কোচিং সেন্টারের পরিচালক আবদুল হামিদ।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ীয়ায় গরীব, দুস্থ পরিবারে কম্বল বিতরণ

আপডেট: ০১:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫