ফুলবাড়িয়া বাজারে দুধ, মাছ, মাংসমহলে অভিযান পরিচালনা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে পৌরসভা সদরে বিভিন্ন মহলে অভিযান পরিচালনা করেন স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ রুহুল আমিন, সহযোগিতা করেন- এসআইটি মোঃ লেলিমুজ্জামান লেলিন।
জানা যায়, অভিযান পরিচালনাকালে আপেক্ষিক ঘনত্ব পরীক্ষা করা হয় এবং ল্যাকটোমিরারের স্কেলে ২০ এর নিচে কোন দুধ পাওয়া যায়নি। অনিয়মের কারণে ১০টি হাত দাড়িপাল্লা জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযান ফুলবাড়িয়া উপজেলার সকল বাজারেই অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









