ফুলবাড়ীয়া উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪:৩০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট জাবেদ রাসিন, যুগ্ম-আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ মাওলানা আবুল বাশার, সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, এবং জনাব আরজু আহমাদ, সদস্য, জাতীয় নাগরিক পার্টি।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতারপূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিদের ভূমিকা ও রাজনৈতিক অঙ্গনে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে, আমরা জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









