ফুলবাড়ীয়া ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ফুলবাড়িয়া উপজেলা শাখা – ময়মনসিংহের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সন্ধ্যায় ফুলবাড়িয়ার পালকি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সভার মূল আলোচনা শুরু হয় এবং নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনিছুর রহমান মিন্টু এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব মোঃ কামাল হোসাইন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জনাব ডাঃ মোঃ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ শামস আবরার রিদম। সভায় অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, যেখানে শিক্ষা ও সমাজ উন্নয়নে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষকদের উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৯:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫