ফুলবাড়ীয়া ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

ফুলবাড়িয়া উপজেলায় ঈদের আনন্দভ্রমণ মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সোমবার (৩১ মার্চ) উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও আকরামের ছেলে মিনহাজ (১৬)। তারা একই গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, ঈদ উদযাপনের অংশ হিসেবে তিন বন্ধু মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী টাঙ্গাইলের সখিপুর উপজেলার কুতুবপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিনহাজ। আশিকুরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়িয়ায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

আপডেট: ১০:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫