ফুলবাড়ীয়া ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরুকায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে জয়ী বিবাহিত দল

মোঃ ইব্রাহিম খলিল: আজ বিকাল ৫টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বরুকা উচ্চ বিদ্যালয় মাঠে এক জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিবাহিত বনাম অবিবাহিত দলের এই প্রীতি ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অবিবাহিত দলের স্লোগান ছিল—”ছাদনা তলায় যাবো না, অন্যের বোঝা বইবো না।” অন্যদিকে, বিবাহিত দল শ্লোগান দেয়—”করলে বিয়ে সময় মতো, সুখ পাবো যত তত।” এসব স্লোগানে মুখরিত ছিল পুরো মাঠ।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত, ৩-২ গোলের ব্যবধানে জয় লাভ করে বিবাহিত দল।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়। এই প্রীতি ম্যাচ স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

বরুকায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে জয়ী বিবাহিত দল

আপডেট: ০৭:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫