ফুলবাড়ীয়া ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ইমরান হোসেন: আজ ২ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় বরুকা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক সেবামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন ও পরামর্শ প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ডা. রুহুল আমিন রাফিন ও ডা. আবদুল্লাহ আল মামুন। এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের জন্য বিভিন্ন ধরনের বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। এতে মেডিসিন ও সাধারণ রোগ সংক্রান্ত পরামর্শ, গ্যাস্ট্রোলজি, হাড় ও বাত রোগের চিকিৎসা, শিশু রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ অন্তর্ভুক্ত ছিল। ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আব্দুল হালিম, লিয়াকত মাস্টার, ইব্রাহিম খলিল, মোশারফ হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইবিএ ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্কলার ও ফুলবাড়ীয়া প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. জাহাঙ্গীর আলম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন“এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আল ইরশাদ ফাউন্ডেশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়।”
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে ছিলেন আল ইরশাদ ফাউন্ডেশনের সভাপতি: মাওলানা মাহবুবুল হক, সহসভাপতি: হাফেজ আবু ইউসুফ, সেক্রেটারি: মাওলানা বেলাল আহমদ,ক্যাশিয়ার, মুফতী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: মুফতী রেজাউল করীম মনির, দফতর সম্পাদক: মুফতী দিলাওয়ার আহমাদ, প্রচার সম্পাদক: হাফেজ নাজমুল হাসান, সাহিত্য সম্পাদক: মুফতী কাউসার আহমদ রিফাত। এছাড়াও আল ইরশাদ ফাউন্ডেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আল ইরশাদ ফাউন্ডেশনের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদস্বরূপ। অসহায় ও দুস্থ মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ীয়ায় আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট: ০৪:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫