ফুলবাড়ীয়া ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরুকায় বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রী তানিশার

ইমরান হোসেন ও রানা মন্ডল: আজ ২৪ মে শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার বরুকা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম আক্তার তানিশা (৭) নিহত হয়েছে। সে বরুকা কোনাপাড়া গ্রামের বাসিন্দা তারা মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তানিশা প্রতিদিনের মতো বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানিশার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এমন হৃদয়বিদারক ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সামনে দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

বরুকায় বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রী তানিশার

আপডেট: ০৭:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫