ফুলবাড়ীয়া ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে রাজমিস্ত্রীর মৃত্যু

৩১ মে: উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ এলাকায় বজ্রপাতে শফিকুল ইসলাম (২৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে বিকেল বেলায় বাড়ি ফেরার পথে তিনি বাড়ির পাশে একটি আমগাছের নিচে পৌঁছালে আকস্মিকভাবে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং কিছু সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট: ০২:১৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫