ফুলবাড়ীয়া ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রানা মন্ডল: রবিবার (১ জুন) দুপুরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। নিহতরা হলেন পুরাঘাটি গ্রামের আব্দুল লতিফের মেয়ে লিজা আক্তার (৫) এবং একই বাড়ির শরিফ তরফদারের ছেলে মিরাজ আলী (৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে লোকজনের অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুদ্বয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ীয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট: ০৮:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫