মোঃ হেলাল উদ্দিন উজ্জ্বল :
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২৫) স্থানীয় ফুড প্লেজার সেন্টারে বিকেলে অনুষ্ঠিত হয়।
নব পুণ: গঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো: আমির হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন পূর্বের দুপক কমিটি সভাপতি পারভীন আখতার রেবা, সাধারন সম্পাদক সাংবাদিক মো: নূরুল ইসলাম খান ও সদস্য প্রভাষক মোজাম্মেল হক । এই সময় তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন: আমরা অর্পিত দায়িত্ব সঠিকভাবে আন্তরিকতার সঙ্গে পালন করার জন্য চেষ্টা করেছি। আমরা যা করতে পারিনি নতুন কমিটি তা করতে সক্ষম হবে বলে আশা করি এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে আমাদের সার্বিক সহযোগিতা সব সময়ই থাকবে।
দ্বিতীয় পর্বে নব- কমিটির সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আমির হোসেন সভায় অবহিত করেন যে যাকে এ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই কমিটিতে থাকবেন না। এই অবস্থায় সকলের সর্বসম্মতিতে সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং বিষয়টি দুদকের ডিডি মহোদয় কে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ২৩ অক্টোবর ২০২৫ দুর্নীতি দমন কমিশনারের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ফুলবাড়ীয়া উপজেলার দুপক কমিটি আগামী ৩ বছরের জন্য পুনগঠন করার আদেশ জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ১৭(ছ)ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতি বিরুদ্ধে গনসচেতনা গড়ে তোলার লক্ষে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাকতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আমির হোসেন, সহ সভাপতি অবসর প্রাপ্ত জেলা পশু পালন কর্মকর্তা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন, সহ সভাপতি আল- হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত সদস্য ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের প্রভাষক নাজমুন নাহার, সদস্য শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন শপ্না , সদস্য ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শাহিদা পারভীন তুলতুল, সদস্য ফুলবাড়ীয়া থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইমদাদুল হক, সদস্য ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আব্দুল হালিম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফুলবাড়ীয়া,এই কমিটি ৯ নভেম্বর ২০২৫ ইং সাল থেকে আগামী ৩বছর দায়িত্ব পালন করবেন।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 








