ফুলবাড়ীয়া ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের ভালুকজান এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দাঁড়িয়ে থাকা বাস পুড়ে গেছে। এসময় ভিতরে থাকা বাসের চালক জুলহাস মিয়ার মৃত্যু হয়েছে। তার পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলা সদেরর ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহতে চালকের বাড়ী ভালুকজান মাছের আড়তের সাথে বলে জানা গেছে। ঢাকা থেকে ঐ বাসটি ছেড়ে এসেছিল বলে জানিয়েছে বাস শ্রমিকরা। যাত্রীবাহী বাস (নম্বর- ঢাকা মেট্রো ব-১৪-৯৪১৮)। ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে। ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

আপডেট: ০৯:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫