বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান এডিএম মমতাজুল করিম। প্রধান আলোচক ছিলেন মহাসচিব লায়ন সালেহ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ রশিদুর রহমান সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার এবং বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবদুল আউয়াল নূর। এছাড়াও বক্তব্য রাখেন বাসকপ-এর কার্যনির্বাহী সভাপতি কবির আহমেদ, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল নাঈম, নির্বাহী সদস্য সানাউল্লাহ, নূর আলম মুকুল ও মনির, এবং নার্সিং জাহান চায়না প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের দীর্ঘদিনের সাফল্য, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মসূচির উপর গুরুত্বারোপ করেন।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









