ফুলবাড়ীয়া ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছনকান্দা দক্ষিণপাড়া সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের উদ্যোগেপ্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মির্জা মোঃ মনজুরুল হক: উপজেলার ছনকান্দায় পবিত্র ঈদুল আযহা উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকেলে ছনকান্দা দক্ষিণ পাড়া সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের আয়োজনে ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশগ্রহণ করে বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। নির্ধারিত সময়ের খেলায় তিন শূন্য গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত একাদশ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় উদ্বোধকের বক্তব্যে ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকার সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে তরুন সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে কাজ করার অঙ্গিকার করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সরকার এগ্রো ফার্মের সত্বাধিকারী আজহারুল ইসলাম সরকার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব ইমরান হোসেন সবুজ, ব্যাংক কর্মকর্তা হযরত আলী ও ইউনিয়ন বিএনপি নেতা আফতাব উদ্দিন তারা প্রমুখ।
পরে বিজয়ী দল অবিবাহিত একাদশকে বিজয়ী পুরস্কার একটি খাসি প্রদান করা হয়। এছাড়াও পুরস্কার স্বরূপ সেরা গোলদাতা ও গোলরক্ষককে পুরস্কৃত করেন অতিথিবৃন্দরা। এছাড়াও দুই দলের সকল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ছনকান্দা দক্ষিণপাড়া সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের উদ্যোগেপ্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট: ১০:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫