ফুলবাড়ীয়া ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী হলেন ইঞ্জিনিয়ার ওমর শরীফ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ীয়া উপজেলা শাখার প্রথম সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার ওমর শরীফকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোফাজ্জল হক তারার ছেলে মুন্জুরুল হক মামুন। রবিবার (২৯ জুন) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও ওমর শরীফের প্রতিক্রিয়া: নবনির্বাচিত যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরীফ বলেন,“দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। ফুলবাড়িয়াবাসীও চায় একটি বিকল্প নেতৃত্ব। সেই জায়গা থেকে আমরা এনসিপিকে জনগণের শক্তিতে রূপ দিতে চাই। ১৩টি ইউনিয়নে দলকে সংগঠিত করে আগামী নির্বাচনে শাপলা প্রতীককে বিজয়ী করতে আমরা মাঠে থাকব।” তিনি আরও বলেন, “আমরা রাজনীতিকে জনগণের সমস্যা সমাধানের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ফুলবাড়ীয়ায় রাজনৈতিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও উন্নয়ন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যাব।” ঘোষিত কমিটিতে ওমর শরীফসহ ৬ জন যুগ্ম সমন্বয়কারী এবং ২৯ জন সদস্য রয়েছেন, যারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মনোনীত হয়েছেন। ফুলবাড়ীয়ায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ফুলবাড়ীয়ায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচি হাতে নিচ্ছে।

ট্যাগ:
জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ীয়ায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী হলেন ইঞ্জিনিয়ার ওমর শরীফ

আপডেট: ০৮:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫